গুগলের খেলা শুরু হয়ে গেছে! 😲

অলরেডি চুপি চুপি কিছু মডেলের ফোনে Android Developer Verifier নামের অ্যাপ ডাউনলোড করা শুরু হয়ে গেছে!

৩০ সেপ্টেম্বর থেকে এইটা ইমপ্লিমেন্ট করবে। যে অ্যাপ গুলোর Developer রা গুগলের সাথে ভেরিফাই করা থাকবে না, সেই অ্যাপ গুলো ফোনে ইনস্টল হবে না। মূলত APK সাইড লোডিং কঠিন হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড এ!

পাওয়ার ইউজাররা ডেভেলপার অপশন থেকে এইটা বাইপাস করতে পারবেন, তবে ২৪ ঘণ্টা দেরি করতে হবে। এরপরে যেকোনো APK আগের মতো ইনস্টল করতে পারবেন। অথবা ADB ব্যবহার করে কোনো রেস্ট্রিকশন ছাড়া বাইরের অ্যাপ ইনস্টল করা যাবে।

মানে Shizuku ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই যেকোনো APK ইনস্টল করা যাবে যেটা বুঝলাম, অথবা পিসি ব্যবহার করতে হবে।

এইটা প্লে সার্ভিস থেকে অটো সবার ফোনে চুপি চুপি এসে পড়বে এবং অটো ইনস্টল হয়ে যাবে। এরপরে বেশিরভাগ ইউজারদের জন্য থার্ডপার্টি APK ইনস্টল টাটা বাইবাই।

তো নতুন এই অ্যান্ড্রয়েড এর জন্য সবাই রেডি? 🤖👇